ঢাকা   রোববার, ১২ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

মানবিক গুণ ও চারিত্রিক উৎকর্ষতায় মানসিক সুস্থতা নিহিত: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

সনদ অর্জনের চেয়ে চরিত্র গঠন বড়: জেলা প্রশাসক

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও চারিত্রিক উৎকর্ষ সাধনে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষাবিদ ও প্রশাসনের কর্মকর্তারা। বুধবার সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের মানসিকভাবে সুস্থ ও চারিত্রিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, ডিজিটাল আসক্তি ও সামাজিক চাপ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই সংকট মোকাবিলায় বিদ্যালয়ে নিয়মিত কাউন্সেলিং, অভিভাবক সচেতনতা বৃদ্ধি এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এছাড়া নিয়ম-শৃঙ্খলার চর্চা পরিবার থেকেই শুরু করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

নিরাপদ পরিবেশই মেধা বিকাশের চাবিকাঠি

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান বলেন, “একটি শিশু যখন নিরাপদ ও সহায়তামূলক পরিবেশ পায়, তখনই তার মেধা ও মনন বিকশিত হয়। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের বন্ধুর মতো পাশে থেকে তাদের সমস্যাগুলো অনুধাবন করা। অভিভাবকদেরও সন্তানের ওপর একাডেমিক চাপের চেয়ে তাদের মানসিক বিকাশের দিকে বেশি নজর দেওয়া উচিত।”

সেতুবন্ধন তৈরির উদ্যোগ

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, “রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনে বিশ্বাসী। আজকের এই মতবিনিময় সভা শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে, যা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সহায়ক হবে।”

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পড়াশোনার চাপ, মোবাইল আসক্তি, সময় ব্যবস্থাপনা ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১২ জুলাই ২০২৬

মানবিক গুণ ও চারিত্রিক উৎকর্ষতায় মানসিক সুস্থতা নিহিত: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত