ঢাকা   রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

কুয়াকাটায় পুবালী ব্যাংকের তিনদিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন এর উদ্বোধন

ক্যাশলেস ক্যাম্পেইন এর উদ্বোধন

“লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পটুয়াখালীর কুয়াকাটায় পুবালী ব্যাংকের তিনদিন ব্যাপী ক্যশলেস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে পুবালী ব্যাংক আলীপুর উপ শাখার আয়োজনে এ উপলক্ষে কুয়াকাটা চার রাস্তার মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি রেলী বের করা হয়। রেলীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে মিলিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  পুবালী ব্যাংক আলীপুর উপ শাখা প্রধান মোঃ রেজাউল করিম।

পুবালী ব্যাংক কলাপাড়া শাখা প্রধান মো: কাজী রেজাউল ইসলাম রিয়াজ এর সভাপতিত্বে আয়োজিত ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, হোটেল খান প্যালেস এর ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খান প্রমুখ। এছাড়াও পুবালী ব্যংকের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

পুবালী ব্যাংকের ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা,পূবালী ব্যংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা,ব্যবসায়িদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুযোগ সহ ডিজিটাল ব্যাংকিং সেবা দিতে জনসচেতনতার লক্ষ্যে এ ক্যম্পেইনের আয়োজন করা হয়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

এসময় বক্তারা পুবালি ব্যাংকের  এমন উদ্যোগের প্রসংশা করেন। কুয়াকাটায় পুবালী ব্যাংকের বুথ বা শাখা স্থাপনের দাবী জানান তারা। গ্রাহকদের দাবীর প্রেক্ষিতে কুয়াকাটায় একটি ইলেকট্রিক বুথ স্থাপনের ঘোষণা দেন ব্যাংক কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

কুয়াকাটায় পুবালী ব্যাংকের তিনদিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন এর উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ আল মামুন
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত