ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬
বাংলার শিরোনাম

সাংবাদিক শাহিনের উপরে হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন

সাংবাদিক শাহিনের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দরে মাদক সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে সিনিয়র সাংবাদিক এসএম শাহীনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে শনিবার সকালে বন্দর প্রেসক্লাবের সামনের সড়কে  সম্মিলিত সাংবাদিক সমাজ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধ সাংবাদিক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,  বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ , সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন ,অর্থ সম্পাদক লতিফ রানা,   আরিফুল ইসলাম , আবুল বাশার,  শরীফূল ইসলাম জিএম মজনু  উজ্জল সরকারসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরায় যদি সাংবাদিকদের ওপর এভাবে কাপুরুষোচিত হামলা চালানো হয়, তবে সমাজে সত্যের কণ্ঠরোধ হবে। প্রশাসনকে অবিলম্বে এই চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং কার্যালয়ে ভাঙচুর চালানো স্বাধীন সাংবাদিকতার ওপর বড় আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।"সাংবাদিক শাহীন সিএনএন বাংলা টিভি জেলা প্রতিনিধ,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর কমিটি ও বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতিসহ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন। 

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২৩ মে ২০২৬

সাংবাদিক শাহিনের উপরে হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত