ঢাকা   রোববার, ৩১ মে ২০২৬
বাংলার শিরোনাম

কলাপাড়ায় নির্মমভাবে কুপিয়ে হত্যা গণপিটুনি দিয়ে৩ জন হামলাকারী আটক

মোঃ রানা
মোঃ রানা
| ফটো কার্ড

কলাপাড়ায় নির্মমভাবে কুপিয়ে হত্যা গণপিটুনি দিয়ে৩ জন হামলাকারী আটক
মৃত্যু তাজুল ইসলাম

পটুয়াখালীর জেলার কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে তাজুল ইসলাম তাজ (৩০) নামের এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজুল ইসলাম চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের বাসিন্দা মোঃ ফারুক হাওলাদারের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তাজুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় তারা। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এদিকে হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে তিন আসামিকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

​এলাকাবাসীর মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জনতা কর্তৃক ধৃত তিন আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ৩১ মে ২০২৬

কলাপাড়ায় নির্মমভাবে কুপিয়ে হত্যা গণপিটুনি দিয়ে৩ জন হামলাকারী আটক

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

পটুয়াখালীর জেলার কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে তাজুল ইসলাম তাজ (৩০) নামের এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজুল ইসলাম চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের বাসিন্দা মোঃ ফারুক হাওলাদারের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তাজুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় তারা। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এদিকে হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে তিন আসামিকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

​এলাকাবাসীর মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জনতা কর্তৃক ধৃত তিন আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত