ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসায় ফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও মোড়ক উন্মোচন

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসায় ফল প্রকাশ

সোহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড শাখার উদ্যোগে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী এবং একটি নতুন শিশুতোষ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​বুধবার (৮ জুলাই) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই ত্রিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে মাদ্রাসার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে কোমলমতি শিশুদের মননশীলতা বাড়াতে মানসম্মত বই পড়ার প্রতি গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনির হোসাইন হেলালীর লেখা নতুন শিশুতোষ বই "পরিবর্তন"-এর মোড়ক উন্মোচন। প্রধান অতিথিসহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে বইটির মোড়ক উন্মোচন করেন এবং এর বহুল প্রচার ও সাফল্য কামনা করেন।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে আরও উপস্থিত ছিলেন (বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী) মুহাম্মদ জামাল হোসাইন, (বিশিষ্ট সমাজসেবক এবং ১ নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী) ​আলহাজ্ব কফিল আহমেদ।  

​অনুষ্ঠানে অতিথিবৃন্দ অর্ধ-বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে মেধা পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২২ আগস্ট ২০২৬

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসায় ফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও মোড়ক উন্মোচন

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সোহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড শাখার উদ্যোগে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী এবং একটি নতুন শিশুতোষ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​বুধবার (৮ জুলাই) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই ত্রিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে মাদ্রাসার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে কোমলমতি শিশুদের মননশীলতা বাড়াতে মানসম্মত বই পড়ার প্রতি গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনির হোসাইন হেলালীর লেখা নতুন শিশুতোষ বই "পরিবর্তন"-এর মোড়ক উন্মোচন। প্রধান অতিথিসহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে বইটির মোড়ক উন্মোচন করেন এবং এর বহুল প্রচার ও সাফল্য কামনা করেন।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে আরও উপস্থিত ছিলেন (বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী) মুহাম্মদ জামাল হোসাইন, (বিশিষ্ট সমাজসেবক এবং ১ নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী) ​আলহাজ্ব কফিল আহমেদ।  

​অনুষ্ঠানে অতিথিবৃন্দ অর্ধ-বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে মেধা পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত