ঢাকা   বুধবার, ০৮ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

দুমকীতে ২০০ পিস ইয়াবাসহ ঝালকাঠির মাদক কারবারি আটক

মোঃ রানা
মোঃ রানা
| ফটো কার্ড

দুমকীতে ২০০ পিস ইয়াবাসহ ঝালকাঠির মাদক কারবারি আটক

পটুয়াখালীর দুমকী থানা পুলিশের অভিযানে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃত যুবক পেশাদার মাদক কারবারি।

​গত সোমবার (০৬ জুলাই, ২০২৬) রাত ১১:৪৫ ঘটিকায় দুমকী থানাধীন লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

​আটককৃত মো. শাখাওয়াত হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার শুক্রাগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জয়গোরহাট গ্রামের বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুমকী থানা পুলিশের একটি চৌকস টিম লেবুখালী টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে শাখাওয়াত হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামায়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​দুমকী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ০৮ জুলাই ২০২৬

দুমকীতে ২০০ পিস ইয়াবাসহ ঝালকাঠির মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকী থানা পুলিশের অভিযানে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃত যুবক পেশাদার মাদক কারবারি।

​গত সোমবার (০৬ জুলাই, ২০২৬) রাত ১১:৪৫ ঘটিকায় দুমকী থানাধীন লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

​আটককৃত মো. শাখাওয়াত হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার শুক্রাগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জয়গোরহাট গ্রামের বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুমকী থানা পুলিশের একটি চৌকস টিম লেবুখালী টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে শাখাওয়াত হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামায়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​দুমকী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত