ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে ঘরে ঢুকে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও মালামাল লুট

​নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কাইতাখালি, নবীগঞ্জ এলাকায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ জুলাই ২০২৬ তারিখে ভুক্তভোগী মোঃ খোরশেদ (৪০) এর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ খোরশেদ গত ১৪ জুলাই দুপুর আনুমানিক ১টার দিকে সপরিবারে একই এলাকার তার বড় বোন মোসাঃ জরিনার বাড়িতে দাওয়াতে যান। এরপর রাত ৮টার দিকে তারা বাড়িতে ফিরে দেখেন, তাদের ঘরের ভেন্টিলেটর ভাঙা অবস্থায় আছে।

​ঘরে ঢুকে তারা দেখতে পান, অজ্ঞাতনামা চোর বা চোরেরা স্টিলের আলমারি ভেঙে নগদ ৪৫,০০০ টাকা, ৯ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, এবং প্রায় ৩৫,০০০ টাকা মূল্যের বিদ্যুতের তার ও একটি পানির মটর চুরি করে নিয়ে গেছে।

​ভুক্তভোগী মোঃ খোরশেদ জানান, ঘটনার পর তারা অনেক খোঁজাখুঁজি করেও চোরদের কোনো সন্ধান পাননি। কোনো উপায়ান্তর না দেখে তিনি বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের কথা জানিয়েছেন এবং দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৫ জুলাই ২০২৬

বন্দরে ঘরে ঢুকে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও মালামাল লুট

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

​নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কাইতাখালি, নবীগঞ্জ এলাকায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ জুলাই ২০২৬ তারিখে ভুক্তভোগী মোঃ খোরশেদ (৪০) এর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ খোরশেদ গত ১৪ জুলাই দুপুর আনুমানিক ১টার দিকে সপরিবারে একই এলাকার তার বড় বোন মোসাঃ জরিনার বাড়িতে দাওয়াতে যান। এরপর রাত ৮টার দিকে তারা বাড়িতে ফিরে দেখেন, তাদের ঘরের ভেন্টিলেটর ভাঙা অবস্থায় আছে।

​ঘরে ঢুকে তারা দেখতে পান, অজ্ঞাতনামা চোর বা চোরেরা স্টিলের আলমারি ভেঙে নগদ ৪৫,০০০ টাকা, ৯ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, এবং প্রায় ৩৫,০০০ টাকা মূল্যের বিদ্যুতের তার ও একটি পানির মটর চুরি করে নিয়ে গেছে।

​ভুক্তভোগী মোঃ খোরশেদ জানান, ঘটনার পর তারা অনেক খোঁজাখুঁজি করেও চোরদের কোনো সন্ধান পাননি। কোনো উপায়ান্তর না দেখে তিনি বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের কথা জানিয়েছেন এবং দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত