ঢাকা   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

জবাবদিহিতার চর্চাই গড়বে ভবিষ্যৎ বাংলাদেশ - আব্দুল্লাহ আল আমিন

 (২৮ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে "জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব" শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন।

বক্তব্যে তিনি বলেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ভয়, দমন-পীড়ন ও রাজনৈতিক নির্যাতনের পরিবেশ থেকে মুক্ত করার পথ তৈরি হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও ভবিষ্যৎমুখী প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কোনো রাজনৈতিক পরিচয়ের আড়ালে যেন আর কখনো জুলুম-নির্যাতনের সংস্কৃতি ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থান নতুন প্রজন্মকে সত্য কথা বলার সাহস ও জবাবদিহিতা নিশ্চিত করার মানসিকতা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়—সবার কর্মকাণ্ড জনগণের কাছে জবাবদিহির আওতায় থাকতে হবে। নিজের বিরুদ্ধেও কোনো অন্যায় হলে জনগণ যেন প্রশ্ন তোলে এবং জবাবদিহি নিশ্চিত করে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়কে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রথম দুর্গ উল্লেখ করে শিক্ষার্থীদের সেই চেতনা ধারণ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও ভবিষ্যৎমুখী বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেলসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জবাবদিহিতার চর্চাই গড়বে ভবিষ্যৎ বাংলাদেশ - আব্দুল্লাহ আল আমিন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত