মুছাপুর ১নং ওয়ার্ডকে মডেল নগরী গড়তে চান মেম্বার প্রার্থী হাজ্বী স্বপন
আসন্ন ২০২৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজ্বী মোঃ স্বপন। এলাকার উন্নয়ন ও জনসেবার লক্ষ্য নিয়ে তিনি এরই মধ্যে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করে গণসংযোগ শুরু করেছেন।
হাজ্বী মোঃ স্বপন ১নং ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা ও খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করেছেন।
এছাড়া তিনি মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ গড়ার বলিষ্ঠ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
হাজ্বী মোঃ স্বপন বলেন, "আমি এই মাটির সন্তান। আমি নেতা হতে নয়, বরং ১নং ওয়ার্ডের মানুষের সেবক হতে চাই। সরকারি সকল সুযোগ-সুবিধা যেন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সেটিই হবে আমার প্রধান কাজ। আপনাদের মূল্যবান রায় ও ভালোবাসা নিয়ে আমি যদি নির্বাচিত হই, তবে এই ১নং ওয়ার্ডকে পুরো মুছাপুর ইউনিয়নের মধ্যে একটি আদর্শ ও ‘রোল মডেল’ হিসেবে উপহার দেবো।"
তিনি আরও যোগ করেন, "সুখে-দুঃখে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। উন্নয়ন ও শান্তির পক্ষে আপনাদের সমর্থন চাই।" এলাকার মুরব্বি ও যুবসমাজ তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন